কৃষি ও প্রকৃতি

বাঁচাতে হবে মাটি, পানি ও বায়ু

রানা খান, স্টাফ রিপোর্টার নেত্রকোনা। ১৯ জানুয়ারি ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
news image
  • গ্লোবাল গ্রিন গ্রান্টস ফান্ড-এর সহযোগিতায় ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে( ১৮-১৯) নেত্রকোনার রামেশ্বরপুর রিসোর্স সেন্টারে দুই দিনব্যাপী ‘কৃষিপ্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব’ বিষয়ে সক্ষমতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

  •  বারসিকের গ্রিন কোয়ালিশন কমিটির নেত্রকোনা অঞ্চলের মদন, কলমাকান্দা, আটপাড়া ও নেত্রকোনা সদর উপজেলা কমিটির প্রতিনিধি, কৃষক, সাংবাদিক, যুবক, কিশোরী, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সমাজকর্মী, পরিবেশকর্মী, সরকারি-বেসরকারি প্রতিনিধি ও বারসিক স্টাফসহ মোট ৩৫ জন অংশগ্রহণ করেন।

  • কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন—
  • পরিবেশ অধিদপ্তর নেত্রকোনার সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন,
  • রাজুরবাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ও প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি পরিবেশকর্মী গোলাম মোস্তাফা,
  • সাংবাদিক ও পরিবেশকর্মী আলপনা বেগম,
  • বারসিকের পরিচালক সৈয়দ আলী বিশ্বাস,
  • বারসিক নেত্রকোনা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান,

  • কর্মশালার উদ্বোধনে গ্রিন কোয়ালিশন কমিটি ও কর্মশালার উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান। তিনি বলেন—

  • “প্রকৃতিতে বসবাসরত সব ধরনের প্রাণের সুরক্ষায় পরিবেশ-প্রতিবেশ বিনাশী কর্মকাণ্ড বন্ধ করতে হবে। মাটি, পানি ও বায়ু দূষণ রোধে সামাজিক দায়িত্ব বাড়াতে হবে। কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চা জোরদার করে খাদ্য সার্বভৌমত্ব ও জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য স্থানীয়, জাতীয় ও আঞ্চলিকভাবে সম্মিলিত জনআন্দোলন গড়ে তোলা জরুরি।”

  • পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন দেশের পরিবেশ ও সবুজায়ন রক্ষায় সরকারিভাবে গৃহীত কার্যক্রম, আইন ও নীতিমালা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন। তিনি জানান,

  • পরিবেশ উন্নয়নমূলক কার্যক্রমে বারসিকসহ সামাজিক ও পরিবেশ সংগঠনের সাথে সহযোগিতা করতে অধিদপ্তর সর্বদা প্রস্তুত রয়েছে।
  • দুই দিনের কর্মশালায় বিশেষভাবে আলোচনা হয়—

  • সবুজ আন্দোলন ও গ্রিন কোয়ালিশন,
  • কৃষিপ্রতিবেশবিদ্যা বনাম রাসায়নিক কৃষি,
  • প্রাণবৈচিত্র্য, জলাভূমি ও জীববৈচিত্র্যের সংকট,
  • নদী, হাওর, খাল-বিল ও জনমানুষের সম্পর্ক,
  • পরিবেশ আইন ও মানবাধিকার
  • নেত্রকোনা অঞ্চলের প্রাণবৈচিত্র্য ও জলাভূমির বর্তমান বাস্তবতা,লোকায়ত কৃষি, পারিবারিক কৃষি ও কৃষি,জমির সংকট বাণিজ্যিক কৃষি ও কীটনাশকের বিপদ জলবায়ু ন্যায্যতা, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী ও দায়বদ্ধতা,কর্মশালার শেষ দিনে চার উপজেলার অংশগ্রহণকারীরা দলীয় কাজের মাধ্যমে আগামী বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করেন।

সর্বশেষ