সারাদেশ

বারহাট্টায় দাবি আদায়ে প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন ও প্রতিবাদ সমাবেশ

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি ০৩ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
news image

নেত্রকোনার বারহাট্টায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন। একই সঙ্গে তারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ করেছেন।

বুধবার (০৩ ডিসেম্বর) দুপুরে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ-এর ব্যানারে শিক্ষকরা কর্মবিরতি, বার্ষিক পরীক্ষা বর্জন ও বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

শিক্ষকদের উত্থাপিত ৩ দফা দাবি

১. সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন নির্ধারণ।

২. ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সংক্রান্ত জটিলতা নিরসন।

৩. শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

সমাবেশে বক্তারা বলেন, এসব দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

সর্বশেষ