সর্বশেষ
ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ভেতরে থাকা বাসটির চালক জুলহাস দগ্ধ হয়ে মারা গেছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় বাসটিতে অগ্নি সংযোগের ঘটনা ঘটায় তিন জন। সিসিটিভি ফুটেজ এ দেখা যায় নাক মুখ ডেকে মুরিয়ে বাসে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায় তারা।
এ সময় বাসটির ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক এবং তিনি সেখানেই পুড়ে মারা যান। এ নিয়ে দেশে একের পর এক বাসে আগুন,ময়মনসিংহে আতঙ্ক জনমনে।
ফুলবাড়িয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান জানান, তিনজন ব্যক্তি হেঁটে এসে ৩০ সেকেন্ডে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ চলছে।
সর্বশেষ