আইন-আদালত

বেনাপোল ইমিগ্রেশনে আটক ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ | ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
news image

ভারতে যাওয়ার সময় যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে আটক হয়েছেন ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠান (৩৮)। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে ইমিগ্রেশন পুলিশের সদস্যরা তাকে আটক করেন।

ইমিগ্রেশন সূত্র জানায়, প্রয়োজনীয় যাচাই-বাছাই চলাকালে রাসেল পাঠানের বিষয়ে সন্দেহ দেখা দিলে তাকে আটক করা হয়। পরবর্তীতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তাকে ইমিগ্রেশন হেফাজতে নেওয়া হয়।

আটক রাসেল পাঠান ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুর রাজ্জাক পাঠানের ছেলে এবং ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছিলেন।

ইমিগ্রেশন পুলিশ সূত্র আরও জানায়, আটকের সুনির্দিষ্ট কারণ ও পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পর্কে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে নানা আলোচনা সৃষ্টি হয়েছে। তবে আটক হওয়ার বিষয়ে যুবলীগের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ইমিগ্রেশন 




সর্বশেষ