ময়মনসিংহ
বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ময়মনসিংহে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২রা জানুয়ারি, ২০২৬ ইং) বাদ আসর ময়মনসিংহ বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ময়মনসিংহ কোতোয়ালী থানা ছাত্রদলের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ময়মনসিংহ কোতোয়ালী থানা ছাত্রদলের বিপ্লবী সভাপতি আরিফ রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর বিএনপির সম্মানিত সদস্য ও সাবেক ছাত্রনেতা সৈয়দ শরীফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নাইমুল করিম লুইন, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের বিপ্লবী সভাপতি আজিজুল হাকিম আজিজ, সংগ্রামী সাধারণ সম্পাদক রাকিব হোসেন এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাসেল, কোতোয়ালী থানা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক সাজিদ হাসান এবং ময়মনসিংহ মহানগর মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শান্তনা সরকার শেলীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া ও মিলাদ মাহফিলে বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশ ও জাতির জন্য তার ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা তার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।
অনুষ্ঠানে ময়মনসিংহ কোতোয়ালী থানা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ অধীনস্থ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শেষে মরহুমা দেশনেত্রীর আত্মার শান্তি কামনা, দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সর্বশেষ