ময়মনসিংহ

ডিবির অভিযানে ১২ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন
news image

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (উত্তর-ডিবি) পুলিশের অভিযানে ২০১৩ সালের হত্যা মামলার পলাতক আসামি আব্দুল মালেক রিপন (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

যানা যায়, গত (৪ ডিসেম্বর ২০১৩) তারিখে নগরীর কাচিঝুলি এলাকার সিদ্দিক মাষ্টার রোডে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা সুন্দরী আরমান ইসলাম (২৬)-কে হত্যা করেছিলেন। ওই ঘটনায় নিহত আরমানের বড় ভাই মো. আদনান ইসলাম বাদী হয়ে কোতোয়ালী থানায় (৪ ডিসেম্বর) ২০১৩ সালে পেনাল কোড-১৮৬০ মোতাবেক মামলা দায়ের করেন।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (উত্তর) বলেন,দীর্ঘদিন যাবৎ মামলার অন্যতম আসামি আব্দুল মালেক রিপন (৪৫) আত্মগোপনে ছিল। আমাদের পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনা আর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তত্ত্বাবধানে এসআই (নিঃ) যুবরাজ দাস, এসআই (নিঃ) ফিরোজ আলী, এসআই (নিঃ) পিন্টু কুমার রায় ও তাদের সঙ্গীয় ফোর্স তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ওই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। 

গ্রেপ্তারকৃত আসামি নাম মোঃ আব্দুল মালেক রিপন (৪৫), পিতার নাম-মৃত হাফিজ উদ্দিন, মাতা-মোছাঃ আম্বিয়া খাতুন, সাং-গোয়াইলকান্দি একাডেমী রোড (বড়বাড়ী), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।

ডিবি পুলিশের এই সফল অভিযানে জনমনে স্বস্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় আস্থা বৃদ্ধি পেয়েছে।






সর্বশেষ