আইন-আদালত
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় রুপসী ইউনিয়নের ঘোঁমগাও সংলগ্ন হাছেন আলীর মেয়ে আরিফা আক্তার (১০) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার চারজন ষাটোর্ধ প্রবীণদের উপর।
এমন ঘটনার গুঞ্জনে কয়েকদিন যাবৎ এলাকায় খবর ছড়িয়ে পরলে বিষয়টি স্থানীয় লোকজনের কাছ থেকে জানার চেষ্টা করে আনন পত্রিকা এবং জানতে পারে বিষয়টি সত্য। এবং এই বিষয়ে খোঁজ নিতে গিয়ে আরো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।
গত (৭ নভেম্বর) শুক্রবার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের পরিবারের সাথে কথা হয় এবং ঘটনার বর্ণণা নিজের মোবাইল ফোনে ধারণ করা হলে। ঘটনার পরপরই কিছু স্থানীয় নেতৃবৃন্দ ঘটনা ধামাচাপা এবং বিভিন্ন চাপ প্রয়োগে তারা ২লাখ টাকায় রফাদফা করে নিলে বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা বিষয়টির দিকে সুদৃষ্টি দেন এবং ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আস্বস্ত করেন।
এই বিষয়ে এখন পর্যন্ত পাওয়া খবর ধর্ষিতা প্রতিবন্ধী মেয়েটি আশংকাজনক অবস্থায় মচিমহায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এমন জঘন্যতম ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সর্বমহলে ধর্ষক'দের সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়েছে।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাদী বলেন, ঘটনার খবর'টি আমাদের কাছে পৌছেছে,আমরা ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ গ্রহণ করবো।
সর্বশেষ