ময়মনসিংহ

ফুটপাথ দখলে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, উচ্ছেদ হকার

মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ০৭ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
news image

ময়মনসিংহ নগরীতে ট্রাফিক জ্যাম নিরসন ও বাজার মনিটরিংয়ের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।

শনিবার (৭ মার্চ ২০২৬) তাজমহল মোড় ও স্টেশন রোড এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শানিরুল ইসলাম শাওনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযান চলাকালে ফুটপাথ দখল করে ব্যবসা পরিচালনাকারী হকারদের উচ্ছেদ করা হয়। পাশাপাশি যানজট নিরসনে ড্রাইভারদের যত্রতত্র গাড়ি পার্কিং না করার জন্য সতর্ক করা হয়।

এসময় ফুটপাথ অবৈধভাবে দখল করার দায়ে ‘আজাদ ফুটওয়্যার’ ও ‘ওয়াকার ফুটওয়্যার’ নামের দুটি প্রতিষ্ঠানকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর আওতায় অর্থদণ্ড প্রদান করা হয়।

ম্যাজিস্ট্রেট মো. শানিরুল ইসলাম শাওন জানান, জনস্বার্থে জেলা প্রশাসন, ময়মনসিংহের উদ্যোগে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও ফুটপাথ দখলমুক্ত রাখতে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ