সারাদেশ

নান্দাইল আসনে বিএনপি চূড়ান্ত মনোনয়ন পেলেন ইয়াসের খান চৌধুরী

মিন্টু মিয়া, নান্দাইল, ময়মনসিংহ। ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে চূড়ান্ত মনোনয়ন পেলেন উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী। বুধবার বিকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে ইয়াসের খান চৌধুরীকে নান্দাইল আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে নিশ্চিত করেন। 

ইয়াসের খান চৌধুরীর বাবা আনওয়ারুল হোসেন খান চৌধুরী ১৯৯১ সালে বিএনপি থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার চাচা বীর মুক্তিযোদ্ধা মরহুম খুররম খান চৌধুরী নান্দাইল ও ঈশ্বরগঞ্জের ৪ বারের সাবেক সংসদ সদস্য ছিলেন। তিনি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী তথ্য প্রযুক্তি বিজ্ঞানী। চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় নান্দাইল আসনে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উচ্ছ্বাসিত। 

ইয়াসের খান চৌধুরী বিএনপির একজন ত্যাগী ও পরিশ্রমী নেতা। বিগত ১৭ বছর ধরে তৃণমূল বিএনপিকে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে সুসংগঠিত করে নেতৃত্ব দিয়েছেন। সকল আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের সাথে নিয়ে সকল দলীয় কর্মসূচিতে উপস্থিত থেকে নেতৃত্ব দিয়েছেন। যার ধারাবাহিকতায় উপজেলা,পৌর বিএনপি, ছাত্রদল,

যুবদল,স্বেচ্ছাসেবক দল,মৎস্যজীবি দল ও মহিলা দলের কমিটি উপহার দিয়েছেন। 

এ বছরের ১৪ ফেব্রুয়ারী নান্দাইল উপজেলার ১১২ সদস্য বিশিষ্ট কমিটিতে উপজেলার আহ্বায়ক হিসেবে ইয়াসের খান চৌধুরী কে দায়িত্ব প্রধান করা হয়। এর পর থেকে উপজেলা বিএনপিকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের উপজেলার ১৩ ইউনিয়নের মধ্যে ১১ ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সম্পন্ন করে ৪ টি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করে দিয়েছেন। বাকীগুলোও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। বিএনপির অন্ত:কোন্দল মিটিয়ে এইতমধ্যে উপজেলা বিএনপি কে এক মঞ্চে আনতে সক্ষম হয়েছেন তিনি। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ইয়াসের খান চৌধুরী উপজেলার বিভিন্ন ইউনিয়ন মহিলাদের সাথে উঠান বৈঠক, হাট বাজারে লিফলেট বিতরণের মাধ্যমে বার্তা পৌঁছে দিয়েছেন। ইতিমধ্যে এর ব্যাপক সাড়াও মিলেছে জনগণের মধ্যে। 

নান্দাইল আসনের বিএনপির মনোনীত চূড়ান্ত প্রার্থী ইয়াসের খান চৌধুরী বলেন- বিএনপি আমাদের রক্তের সাথে মিশে আছে,আমাদের পরিবার বিগত দিনে আন্দোলন সংগ্রামে নান্দাইল বাসীকে নিয়ে রাজপথে ব্যাপক ভূমিকা রেখেছে। চৌধুরী পরিবারের সন্তান হিসেবে নান্দাইল বাসীর আমার বাবা এবং চাচাকে যেভাবে সহযোগিতা করেছেন আমিও আপনাদের কাছে সহযোগিতা কামনা করি।

সর্বশেষ