সারাদেশ
নেত্রকোণা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ৪৫তম বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার, ২৬ জানুয়ারি সকালে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও শিক্ষার্থীরা।
আলোচনা সভা, বার্ষিক প্রতিবেদন, সাংস্কৃতিক পরিবেশনা ও শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচনসহ বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এছাড়া শিক্ষার্থীদের শিক্ষাগত, সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও প্রতিষ্ঠানটির সভাপতি জনাব ওয়াহিদুজ্জামান।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক অগ্রগতি ও শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতায় সন্তোষ প্রকাশ করেন।
সর্বশেষ