জাতীয়

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, সহিংসতায় অস্থিরতা তৈরির চেষ্টা: শিক্ষা উপদেষ্টা

মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ অপরাহ্ন
news image

ময়মনসিংহের তারাকান্দায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহত দিপু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে সহিংসতা ঘটিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তবে কোনো চাপের কাছে নতিস্বীকার না করে সরকার সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামে নিহত দিপু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কিছু দুষ্কৃতকারী গোষ্ঠী বিভাজন সৃষ্টি ও সহিংসতা উসকে দিয়ে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে। এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে রাষ্ট্র কঠোর অবস্থানে রয়েছে। সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে আইন তার পূর্ণ শক্তি প্রয়োগ করবে।’

শোকসন্তপ্ত পরিবারকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘দিপু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে।’

সর্বশেষ