সারাদেশ
নেত্রকোনা জেলা ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)-এর ২০২৬ মেয়াদের বোর্ড গঠনে নারীর নেতৃত্ব এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। সাতটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচন অনুষ্ঠিত হলেও এর মধ্যে পাঁচটিতে বিজয়ী হয়েছেন নারী প্রতিনিধিরা। বিষয়টি জেলা পর্যায়ে নারী নেতৃত্ব বিকাশ ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে নারীদের সক্রিয় অংশগ্রহণের ইতিবাচক প্রতিফলন বলে অভিহিত করেছেন সংশ্লিষ্টরা।
গত ২৯ ডিসেম্বর শনিবার সারা দেশের মতো নেত্রকোনাতেও জেলা বোর্ড নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সদস্যরা সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সাতটি পদে প্রতিনিধিদের নির্বাচন করেন। পরদিন ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় ভিবিডি ন্যাশনাল বোর্ডের নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
ঘোষিত ফলাফলে দেখা যায়—সভাপতি, সাধারণ সম্পাদকসহ সাতটি পদের মধ্যে পাঁচটিতেই নারী প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। বিশেষভাবে নজর কাড়ে ভাইস প্রেসিডেন্ট (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন) পদে নারী নেতৃত্বের জয়। এতে নারীর নেতৃত্ব ও সংগঠনিক দক্ষতা নতুনভাবে আলোচনায় আসে।
সভাপতি: অর্চনা রানী দাস,ভাইস প্রেসিডেন্ট (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন): সানজিদা জাহান হিমু,সাধারণ সম্পাদক: মোছা. সাথী আক্তার,
মানবসম্পদ কর্মকর্তা: মোহাম্মদ আল ওহি,কোষাধ্যক্ষ: তৃষ্ণা মজুমদার,প্রকল্প কর্মকর্তা: মোহাম্মদ সাব্বির হোসেন, জনসংযোগ কর্মকর্তা: পাতা মনি,কামরুন্নাহার সুইটি, সক্রিয় সদস্য,নতুন গঠিত বোর্ডের মেয়াদ বহাল থাকবে ২০২৬ সালের ২০ ডিসেম্বর পর্যন্ত।
ভিবিডির সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সংগঠনটির সামাজিক উন্নয়ন, পরিবেশ সচেতনতা, দুর্যোগকালীন সহায়তা, রক্তদান কার্যক্রম ও মানবিক স্বেচ্ছাসেবায় নারীদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে। নতুন বোর্ডে নারীদের শক্ত অবস্থান ভিবিডির ভবিষ্যৎ নেতৃত্ব ও কর্মকৌশল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
স্থানীয় পর্যবেক্ষকরা মনে করেন, স্বেচ্ছাসেবক ভিত্তিক সংগঠনগুলোর নেতৃত্বে নারী অংশগ্রহণ বৃদ্ধি দেশের উন্নয়ন ও সামাজিক পরিবর্তন প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখবে। নবনির্বাচিত বোর্ডের প্রতি তারা অভিনন্দন জানিয়ে বলেন—এটি সময়োপযোগী, আশাব্যঞ্জক ও উৎসাহব্যঞ্জক উদ্যোগ।
সবশেষে, নবগঠিত বোর্ডকে অভিনন্দন জানিয়ে ভিবিডি নেত্রকোনা জেলা কমিটির সদস্যরা বলেন—সুপরিকল্পিত পদক্ষেপ ও সংগঠনের ধারাবাহিকতা বজায় রেখে নতুন বোর্ড জেলার উন্নয়ন, মানবিক মূল্যবোধ চর্চা এবং তরুণ সমাজকে সমাজসেবায় যুক্ত করতে আরও কার্যকর ভূমিকা রাখবে।
সর্বশেষ