ময়মনসিংহ
ময়মনসিংহের ফুলপুর পৌর এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কন্ট্রোল রুমের কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। তিনি বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আরও সহজ হবে।
এ সময় উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সাদিয়া ইসলাম সীমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া, ফুলপুর পৌরসভার বিভিন্ন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সংশ্লিষ্টরা জানান, সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে পৌর এলাকায় অপরাধ কার্যক্রম দ্রুত শনাক্ত করা সম্ভব হবে এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সর্বশেষ