মতামত
গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ-৮ আসনে ট্রাক প্রতীকে মনোনয়ন প্রত্যাশী মো. জিয়াউর রহমান বলেছেন, গণঅধিকার পরিষদ রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে গড়ে ওঠা একটি সংগঠন। এসিরুম বা ক্যান্টনমেন্ট থেকে এই দল তৈরি হয়নি।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে রাজনীতির যাত্রা শুরু করে দীর্ঘ সাত বছরে মামলা, হামলা, গুলিবিদ্ধ হওয়া ও কারাবরণসহ নানা নির্যাতনের মধ্যেও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে গেছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে দলটি ৩০০ আসনে প্রার্থী দেবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, সুযোগ পেলে ঈশ্বরগঞ্জের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে কাজ করবেন।
এ-সময় আরও উপস্থিত ছিলেন, মো. কাঞ্চন আহমেদ দপ্তর সম্পাদক, ময়মনসিংহ জেলা গণঅধিকার পরিষদ।মুখলেছ সরকার যুগ্ম-সাধারণ সম্পাদক, ঈশ্বরগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদ। মাওলানা রিয়াদুল ইসলাম। মো. একরাম হোসেন, সভাপতি ঈশ্বরগঞ্জ উপজেলা শ্রমিক অধিকার পরিষদ। আরিফ হোসেন সাধারণ সম্পাদক, শ্রমিক অধিকার পরিষদ রাজু রায়হান সভাপতি, ঈশ্বরগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদ। এস.এ রায়হান সভাপতি, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদ। মিজানুর রহমান সহ-সভাপতি, ছাত্র অধিকার পরিষদ।
সর্বশেষ