ময়মনসিংহ
ময়মনসিংহে মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) তারিখে সকাল সারে ১০টা ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল সংখ্যক টিকিটসহ মো. মানিক মিয়া (৩০)
গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি আম্দুল মতিনের ছেলে। তিনি নেত্রকোনা জেলার বারহাট্টা থানাধীন ছালিপুরা গ্রামের বাসিন্দা এবং হাওর এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ড হিসেবে কর্মরত ছিলেন।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে কর্মরত ইন্টেলিজেন্স টিমের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশ। অভিযানের সময় তার হেফাজত থেকে অবৈধভাবে রাখা মোট ৪০টি রেলওয়ে টিকিট উদ্ধার করা হয়।
রেলওয়ে পুলিশ সূত্র জানায়, টিকিট কালোবাজারি ও যাত্রীদের সঙ্গে প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রেলওয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তাকে ময়মনসিংহ রেলওয়ে থানায় হেফাজতে রাখা হয়েছে এবং আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, যাত্রী হয়রানি ও টিকিট কালোবাজারির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ