সারাদেশ
ময়মনসিংহ বিভাগীয় জেলা প্রশাসন ও রেঞ্জ–জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে। সমন্বিত প্রশাসনিক কার্যক্রম, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় সভায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, ত্রাণ বিতরণে স্বচ্ছতা এবং মাঠ প্রশাসনের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী। তিনি প্রশাসনের প্রতিটি স্তরে জবাবদিহিতা ও সেবার মান উন্নয়নে কর্মকর্তাদের নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ আবু বকর সিদ্দীক, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের বিষয়ে মতবিনিময় হয়। প্রশাসনের কর্মকর্তারা জনস্বার্থে দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সর্বশেষ