কৃষি ও প্রকৃতি

নান্দাইলে অনুমোদনহীন খাল খনন: কৃষকের জমি রক্ষায় প্রতিবাদে মাঠে চাষিরা

রাকিবুল ইসলাম, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
news image

ময়মনসিংহের নান্দাইলে আচারগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বিলপাড়া গ্রামে ব্যক্তিগত উদ্যোগে কৃষকদের ফসলি জমিতে খাল খননের প্রতিবাদে রবিবার (১১ জানুয়ারি) দুপুর ১২ টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানিয়েছে ধরগাঁও বিলপাড়া গ্রামের কৃষকেরা। 

এদিকে ব্যক্তিগত উদ্যোগে কৃষকের ফসলি জমিতে খাল খননের বিষয়ে গত বৃহস্পতিবার নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের কাছে অভিযোগ দিলে পরে ইউএনও খাল খননের কাজ বন্ধ করে দেন। 

আধাঘন্টা ব্যাপী মানববন্ধনে কৃষকরা অভিযোগ করেন- উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ডাংরি গ্রামের কৃষকেরা স্থানীয় ইউপি সদস্য মাহবুব আলমের সহযোগিতায় সরকারি খাল রেখে আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও বিলপাড়া গ্রামের কৃষকের ফসলি জমি দিয়ে ব্যক্তিগত উদ্যোগে খাল খনন করছে। ফলে কৃষকের নানা রকম সমস্যা সৃষ্টি হয়েছে। সরকারি খাল রেখে ফসলি জমির ফসলের ক্ষতি করে ব্যক্তিগত উদ্যোগে খাল খননের প্রতিবাদ জানান। দ্রুত খাল খনন বন্ধ করে কৃষকের সমস্যা দূরীকরণের দাবি জানান।

কৃৃষক জসিম উদ্দিন বলেন- পাশেই সরকারি খাল রেখে ব্যক্তিগত উদ্যোগে ফলসি জমিতে খাল খনন করা কৃষকের সাথে প্রতারণা। দ্রুত কাজ বন্ধ করে কৃষকের ফসলি রক্ষা করা হউক। 

এসময় ধরগাঁও গ্রামের ফাইজুল ইসলাম, রুহুল আমিন, হাফিজ উদ্দিন, ইসমাঈল হোসেন সহ ধরগাঁও বিলপাড়া গ্রামের শতাধিক কৃষকরা কৃষকরা মানববন্ধনে অংশ নেন। 

এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য মাহবুব আলম মুঠোফোনে আজকের পত্রিকা কে বলেন- কৃষকরা যে অভিযোগ করেছে তা সঠিক নয়। স্থানীয়রাই তো চাঁদা দিয়ে খাল খনন করছে। তবে সরকারি কোন প্রকল্প নেই। 

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত বলেন- স্থানীয় কৃষকের অভিযোগের ভিত্তিতে খাল খননের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। 

সর্বশেষ