নেত্রকোনা

নেত্রকোনা জেলার পাঁচ আসনে ২৫ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা

রানা খান, স্টাফ রিপোর্টার নেত্রকোনা। ২১ জানুয়ারি ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে পাঁচটি আসনে ৪২ জন মনোনয়নপত্র ক্রয় করলেও জমা পড়েছিল ৩০টি। যাচাই-বাছাই শেষে ছয়জনের মনোনয়ন বাতিল হয়। পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে চারজন প্রার্থী প্রার্থিতা ফিরে পান এবং তিনজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। ফলে বর্তমানে মোট ২৫ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছেন।

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা)

এই আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—ব্যারিস্টার কায়সার কামাল (বিএনপি), মো. আনোয়ার হোসেন খান (জাতীয় পার্টি), মো. আব্দুল মান্নান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), গোলাম রব্বানী (বাংলাদেশ খেলাফত মজলিস), মো. আলকাছ উদ্দিন মীর (কমিউনিস্ট পার্টি) ও মো. বেলাল হোসেন (জাতীয় গণতান্ত্রিক দল)।

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা)

এই আসনে পাঁচজন প্রার্থী মাঠে রয়েছেন। তারা হলেন—অধ্যাপক ডা. আনোয়ারুল হক (বিএনপি), এবিএম রফিকুল হক তালুকদার (জাতীয় পার্টি), আব্দুল কাইয়ূম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), ফাহিম রহমান খান পাঠান (জাতীয় নাগরিক পার্টি) ও মো. আব্দুর রহিম (বাংলাদেশ খেলাফত আন্দোলন)।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. এনামুল হক এবং ইসলামী ঐক্য জোটের প্রার্থী মো. শরিফ উদ্দিন তালুকদার মনোনয়ন প্রত্যাহার করেছেন।

নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া)

এই আসনে ছয়জন প্রার্থী লড়ছেন। তারা হলেন—

রফিকুল ইসলাম হিলালী (বিএনপি), মো. দেলোয়ার হোসেন ভূঞা (স্বতন্ত্র/বিএনপি বিদ্রোহী), মো. খায়রুল কবীর নিয়োগী (জামায়াতে ইসলামী), মো. আবুল হোসেন তালুকদার (জাতীয় পার্টি), মো. শামছুদ্দোহা (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ) এবং মো. জাকির হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ী)

এই আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন—সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর (বিএনপি), মো. আল হেলাল তালুকদার (জামায়াতে ইসলামী), মো. মুখলেছুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), জলি তালুকদার (কমিউনিস্ট পার্টি) ও চম্পা রানী সরকার (বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি)।

এই আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান তার মনোনয়ন প্রত্যাহার করেছেন।

নেত্রকোনা-৫ (পূর্বধলা)

এই আসনে সবচেয়ে কম তিনজন প্রার্থী লড়ছেন। তারা হলেন—আলহাজ্ব মো. আবু তাহের তালুকদার (বিএনপি), মো. নুরুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং আপিলে প্রার্থিতা ফিরে পাওয়া মাসুম মোস্তফা (জামায়াতে ইসলামী)।

সর্বশেষ