সর্বশেষ

নেত্রকোনায় রাস্তার পাশে আহত বিলুপ্তপ্রায় গন্ধগোকুল উদ্ধার

রানা খান, স্টাফ রিপোর্টার নেত্রকোনা। ১১ জানুয়ারি ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
news image
  • নেত্রকোনা সদর উপজেলার সতেরশ্রী বাজার এলাকা থেকে আহত অবস্থায় একটি বিলুপ্তপ্রায় গন্ধগোকুল (মেছো বাঘ) উদ্ধার করেছে জেলা বন বিভাগ।

  • শনিবার (১০ জানুয়ারি) রাতে স্থানীয়রা রাস্তার পাশে রক্তাক্ত ও অচল অবস্থায় প্রাণীটিকে পড়ে থাকতে দেখে বন বিভাগে খবর দেয়। পরে রাত সাড়ে ১১টার দিকে বন বিভাগের একটি উদ্ধারদল ঘটনাস্থলে পৌঁছে গন্ধগোকুলটিকে উদ্ধার করে অফিসে নিয়ে আসে।

  • বন বিভাগ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত গন্ধগোকুলটির দৈর্ঘ্য প্রায় তিন ফুট এবং উচ্চতা দেড় ফুট। দেখতে চিতাবাঘের মতো হওয়ায় প্রথমদিকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

  • ধারণা করা হচ্ছে, কোনো গাড়ির ধাক্কায় প্রাণীটি আহত হয়ে রাস্তায় পড়ে ছিল।

  • খবর পেয়ে রোববার সকালে বন বিভাগের তত্ত্বাবধানে গন্ধগোকুলটিকে নেত্রকোনা জেলা ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

  • এ বিষয়ে নেত্রকোনা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দীন এলাহী জানান, “আহত অবস্থায় বিলুপ্তপ্রায় গন্ধগোকুলটি উদ্ধার করা হয়েছে। চিকিৎসা শেষে প্রাণীটি সুস্থ হলে পুনরায় প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।”

সর্বশেষ