ময়মনসিংহ
ময়মনসিংহের আনন্দমোহন কলেজ ছাত্রদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের তরুণ সংগঠক রাকিব হোসেন। তার এই পদপ্রাপ্তির খবরে এলাকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
জানা যায়, গত ২ মে ২০২৬ তারিখে সারাদেশে জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়সহ ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার কমিটি ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের যৌথ স্বাক্ষরে আনন্দমোহন কলেজ শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।
রাকিব হোসেন দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ত্যাগ, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে তিনি সহকর্মীদের আস্থা অর্জন করেছেন বলে জানান সংশ্লিষ্টরা।
পদপ্রাপ্তির প্রতিক্রিয়ায় রাকিব হোসেন বলেন, “আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় কেন্দ্রীয় ছাত্রদলের সংগ্রামী সভাপতি ও বিপ্লবী সাধারণ সম্পাদকের প্রতি আমি কৃতজ্ঞ। সহ-সভাপতির দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এই আস্থা ও সম্মান আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।
তিনি আরও বলেন, “আনন্দমোহন কলেজ ছাত্রদলকে একটি সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলাই হবে আমাদের প্রধান লক্ষ্য। আমরা ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং গঠনমূলক কার্যক্রম পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখতে চাই।
তিনি সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে সততা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
আনন্দমোহন কলেজের কয়েকজন শিক্ষক রাকিব হোসেনের সহ-সভাপতি পদে মনোনয়নকে ইতিবাচকভাবে দেখছেন। তারা মনে করেন, শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রেখে দায়িত্বশীল ছাত্রনেতৃত্ব গড়ে ওঠা সময়ের দাবি।
পরানগঞ্জ ইউনিয়নের বিএনপি সভাপতি সিদ্দিক তালুকদার বলেন, নেতৃত্ব মানে শুধু পদ নয়, দায়িত্বও রাকিব হোসেন যদি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তবে তিনি শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন। তিনি আরও জানান, ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের প্রতি তাদের আহ্বান শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রেখে গঠনমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা।
আবুল কালাম মহিন সাবেক আনন্দমোহন কলেজের শিক্ষার্থী রাকিব হোসেনকে সহ-সভাপতি হিসেবে মনোনীত করায় সন্তোষ প্রকাশ করেছেন। শিক্ষার্থী রবিউল মনে করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তন আসবে।
জেলা যুবদল নেতা মিজানুর রহমান বলেন, “রাকিব দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করেছেন। আমরা আশা করি, তিনি সহ-সভাপতির দায়িত্ব পেয়ে শিক্ষার্থীদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে আরও কার্যকর ভূমিকা রাখবেন।
অন্য এক শিক্ষার্থী জানান, আমরা একটি শান্তিপূর্ণ ও পড়াশোনাবান্ধব ক্যাম্পাস চাই। নতুন কমিটি সেই পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা।
স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, রাকিব হোসেনের নেতৃত্বে আনন্দমোহন কলেজ ছাত্রদল আরও গতিশীল ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে উঠবে।
সর্বশেষ