সারাদেশ

পূর্বধলায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ২

রানা খান, স্টাফ রিপোর্টার নেত্রকোনা। ০২ মে ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
news image

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন, যারা বর্তমানে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড় ইলাশপুর এলাকায় ধলাই নদীর সেতুর উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন উপজেলার দক্ষিণ কালডোহর গ্রামের মৃত কাসম আলীর ছেলে আইনুল হক (৫০)। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড় ইলাশপুর এলাকায় দুর্গাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি বাসের সঙ্গে শ্যামগঞ্জ থেকে দুর্গাপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আইনুল হক নিহত হন।

দুর্ঘটনায় গুরুতর আহত অন্য যাত্রীদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতপরিচয় আরও একজনের মৃত্যু হয়।

সর্বশেষ