আজকের খবর
সন্তানের মুখে হাসি ফোটাতে প্রবাসে গিয়েছিলেন আব্দুল্লাহ আল মামুন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সেই প্রবাসেই মিসাইল হামলার শিকার হয়ে শেষ পর্যন্ত জীবন দিতে হলো তাকে।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ভরভরা গ্রামের এই প্রবাসী দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে আল খারিজ শহরের একটি শ্রমিক ক্যাম্পে ভয়াবহ মিসাইল বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি।
দগ্ধ শরীর নিয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন মামুন। শরীরের প্রায় ৭২ শতাংশ পুড়ে যাওয়ায় অবস্থার দ্রুত অবনতি ঘটে। অবশেষে মঙ্গলবার গভীর রাতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বুধবার (১৮ মার্চ) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা।
দেশে রয়েছে তার ছোট্ট একটি সন্তান—যে হয়তো এখনও বুঝতেই পারেনি, তার বাবা আর কোনোদিন ফিরে আসবে না।
মামুনের মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই শোকের মাতম শুরু হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। পরিবারের একটাই দাবি যত দ্রুত সম্ভব প্রিয় মানুষটির মরদেহ দেশে ফিরিয়ে আনা হোক।
সর্বশেষ