সারাদেশ

ভূমি মন্ত্রণালয়ের ভোকেশনাল সার্ভে সনদ পেলেন মো. মামুন হাসান সরকার

নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ১৭ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
news image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের অধীন ভোকেশনাল সার্ভে সনদ অর্জন করেছেন মো. মামুন হাসান সরকার। তাঁর সনদের নম্বর ৯৮২২/৫০৬।

মো. মামুন হাসান সরকারের গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের হিরণপলাশিয়া এলাকায়। তিনি ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রার অফিসে সহকারী দলিল লেখক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি একজন সৎ, সাহসী ও মানবিক ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিতি লাভ করেছেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর কারণে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

এ ছাড়া তিনি রাজনৈতিক অঙ্গনেও পরিচিত মুখ। স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার কারণে এলাকাবাসীর কাছে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে।

মো. মামুন হাসান সরকার ভোকেশনাল সার্ভে সনদ অর্জন করায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, অর্জিত এই সনদ ও দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি ভবিষ্যতেও পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন এবং জনসেবামূলক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


সর্বশেষ