নারী ও শিশু

বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে পথনাটক ও লোকগীতি

রানা খান, স্টাফ রিপোর্টার নেত্রকোনা। ১৮ নভেম্বর ২০২৫, ০৪:০১ অপরাহ্ন
news image

নেত্রকোনার কুনিয়া ফজরেন্নেছা উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানি ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে কুনিয়া কমিউনিটি ফোরাম। কর্মসূচিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা লোকগীতি পরিবেশন ও পথনাটক মঞ্চস্থ করেন। এ আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ নারী প্রগতি সংঘ, নেত্রকোনা কেন্দ্র।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান আকন্দ, কমিউনিটি ফোরামের সভাপতি কামাল হোসেন, উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষ, সহ-সভাপতি তাহমিনা আক্তার, সাংবাদিক শ্যামানন্দ পাল এবং নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মিনাল ক্লান্তি চক্রবর্তী।

বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে নিরাপদ ও সচেতন করে তুলতে সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। বাল্যবিয়ে ও যৌন হয়রানির বিরুদ্ধে সর্বস্তরের মানুষের মধ্যে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান আকন্দ বলেন, শিক্ষার্থীদের সচেতন করে তোলা একটি ধারাবাহিক প্রক্রিয়া। এ ধরনের সাংস্কৃতিক আয়োজন তাদের মনে ইতিবাচক প্রভাব ফেলে।

বক্তারা আরও জানান, শুধু প্রচারণা নয়, পরিবার ও সমাজে নজরদারি বৃদ্ধি, সহায়ক পরিবেশ সৃষ্টি এবং তরুণদের নেতৃত্বে সামাজিক আন্দোলন গড়ে তুললেই এসব সামাজিক ব্যাধি রোধ সম্ভব।

সট: বাংলাদেশ নারী প্রগতি সংঘের নেত্রকোনা শাখার ব্যবস্থাপক মিনাল ক্লান্তি চক্রবর্তী।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা এ ধরনের উদ্যোগকে নিয়মিত করার দাবি জানান।

সর্বশেষ