আইন-আদালত
নেত্রকোনার বারহাট্টায় ইয়াবা বিক্রির সময় মাদক সম্রাজ্ঞী খ্যাত ললিতাকে আটক করেছে বারহাট্টার থানা পুলিশ। উপজেলা সদরের গোপালপুর বাজারে (২৩ ডিসেম্বর) মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলামের দিক নির্দেশনায় বারহাট্টা থানা পুলিশের একটি চৌকস দল ললিতার মাদক বিক্রির আস্তানায় অভিযান চালানা করে। অভিযানে মাদক সম্রাজী ললিতা (৪৩) কে ইয়াবা বিক্রির সময় ইয়াবাসহ হাতেনাতে আটক করে বারহাট্টা থানা পুলিশ। অভিযানের সময় তার কাছে থাকা ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বারহাট্টা থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আরো অংশ নেন এসআই কাদির আলী, এসআই হারুন, পুলিশ সদস্য রাসেল, মহিলা পুলিশ সদস্য মার্সি ও রাজুসহ অন্যান পুলিশ সদস্যরা।
আটক ললিতা বারহাট্টা উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সর্বশেষ