সারাদেশ
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। তিনি সারা জীবন এ দেশের মানুষের ভোটাধিকার, সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে গেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় জেল জুলুম ও অক্লান্ত পরিশ্রম করেছেন, তবুও আপোষ করেননি। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ, আল্লাহ যেন উনার রোগ মুক্তি ও সুস্থতা দান করেন।
নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে গণ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইয়াসের খান চৌধুরী আরও বলেন- নান্দাইল আসনে অনেকেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সবাইকে মনোনয়ন দেবার সুযোগ নেই, আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের পক্ষে কাজ করি। আজ থেকে আমরা এক বিএনপি, আমাদের মাঝে কোন ভেদাভেদ নেই।
এসময় নান্দাইল আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী নান্দাইলে আসনের অন্য মনোনয়ন প্রত্যাশী বিগ্রেডিয়ার জেনারেল শামসুল ইসলাম শামস, মেজর জেনারেল আনোয়ারুল মোমেন, নাসের খান চৌধুরী ও মামুন বিন আব্দুল মান্নান কে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারেক রহমানের ঐক্যবদ্ধ বিএনপি ধানের শীষের পক্ষে কাজ করার উদার্থ আহ্বান করেন। গণ দোয়া মাহফিলে বিভিন্ন গ্রুপের এক হাজার নেতাকর্মী ধানের শীষের পক্ষে কাজ করতে ইয়াসের খান চৌধুরীর সঙ্গে যোগদান করেন৷
নান্দাইল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আকরাম হোসেন ফেরদৌস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির,যুগ্ম-আহ্বায়ক বাবু পল্লব রায়, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব সহ অনেকেই।
গণ দোয়া মাহফিলে উপজেলার ১৩ ইউনিয়ন ও পৌর সভার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় গণ দোয়া মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হালিম।
সর্বশেষ