সারাদেশ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন নেত্রকোনার আটপাড়া উপজেলার কৃতি সন্তান সৈয়দ মোহাম্মদ মাসুম। সম্প্রতি ঘোষিত এই কমিটিতে তার নাম অন্তর্ভুক্তি স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব সম্প্রতি ঢাকা মহানগর উত্তর শাখার নতুন কমিটি ঘোষণা করে। সেই কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সৈয়দ মোহাম্মদ মাসুমকে। দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখা মাসুম তার সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবেই এই মনোনয়ন পেয়েছেন বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।
নেত্রকোনার আটপাড়া উপজেলায় জন্মগ্রহণকারী সৈয়দ মোহাম্মদ মাসুমের এই অর্জন তার নিজ এলাকায় উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি করেছে। স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং আগামী দিনে তার নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।
আটপাড়ার রাজনীতিসচেতন মানুষজন মনে করছেন, এই অঞ্চলের একজন তরুণ নেতার রাজধানীর গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পাও
সর্বশেষ