ময়মনসিংহ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ভুক্তভোগী পরিবারে আতঙ্ক বিরাজ করছে বলে জানা যায়।
দিবাগত রাত সারে ৩টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১নম্বর ওয়ার্ডের ঢোলাদিয়া এলাকায় এই হামলার ঘটনাটি ঘটেছে।
এ সময় অজ্ঞাত হামলাকারীরা বাসার গেটে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেরোসিন ও পেট্রোলের মতো দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে বলে জানিয়েছেন রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন। তিনি আনন্দ পত্রিকাকে বলেন, হামলার ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি।
কোতোয়ালি থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে। খুব দ্রুত হামলায় জড়িতদের গ্রেপ্তার করা হবে।
সর্বশেষ