ময়মনসিংহ

দেশনেত্রীর আরোগ্য কামনায় ছাত্রদলের অঙ্গীকার—বড় পরিসরে দোয়া মাহফিল

মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন
news image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ষায়ু কামনা করে ময়মনসিংহে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ কোতোয়ালী থানা ছাত্রদলের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ–সাংগঠনিক সম্পাদক জননেতা আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন কোতোয়ালী থানা ছাত্রদলের বিপ্লবী সভাপতি আরিফ রব্বানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন, মহানগর বিএনপি সদস্য সৈয়দ শরীফ,সাবেক ছাত্রনেতা রতন আকন্দ, মহানগর বিএনপি সদস্য সৈয়দ রফিকুল ইসলাম শামীম, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, মহানগর যুবদলের সহ-সভাপতি মিনহাজুল হক রাসু, মহানগর শ্রমিক দলের সভাপতি দুলাল, মহানগর মহিলা দলের সভাপতি খালেদা আতিক এবং সাধারণ সম্পাদক আতিয়া ফাইজা মলি, মহানগর ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি আমির হামজা,

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সদস্য মঞ্জুরুল হক মনজু, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান,কোতোয়ালী বিএনপি সদস্য বাবুল মেম্বার, বিএনপি নেতা খোকন, বিএনপি নেতা মামুন,

বিএনপি নেতা সোহেল পাঠান, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক আনোয়ার মড়ল, কোতোয়ালী থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান পারভেজ,এছাড়াও ইউনিয়ন ও কলেজ ইউনিট ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন,

“দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার মুক্তি ও সুস্থতার জন্য পুরো জাতি অপেক্ষায়। অবিলম্বে তাকে উন্নত চিকিৎসার সুযোগ দিতে হবে।”

দোয়া পরিচালনা করেন স্থানীয় ওলামা দলের নেতৃবৃন্দ। শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

সর্বশেষ