ময়মনসিংহ

ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের

মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
news image

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে দেশ গড়ার কাজে সহযোগিতা করতে হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত শেষ নির্বাচনী প্রচার সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, এবারের নির্বাচন শুধু ময়মনসিংহের জন্য নয়, পুরো জাতির জন্য গুরুত্বপূর্ণ। তাই সব বিভেদ ভুলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে সার্কিট হাউজ মাঠ থেকে ধানের শীষের পক্ষে একটি প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পলিটেকনিক মাঠে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সর্বশেষ