সারাদেশ

এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস

মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ২৩ মে ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
news image

রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সোহেল রানার সর্বোচ্চ শাস্তি আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তারেক রহমান।

শনিবার (২৩ মে) বিকেলে নজরুল মঞ্চ-এ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠান ও নজরুল পুরস্কার-২০২৫ প্রদান অনুষ্ঠানের উদ্বোধনী মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, শিশু ও নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধ কোনোভাবেই বর্তমান সরকার সহ্য করবে না। দ্রুততম সময়ে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে রামিসা হত্যার সঙ্গে জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, এ ধরনের অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। ভবিষ্যতে কেউ যেন শিশু ও নারী নির্যাতনের মতো অপরাধ করার সাহস না পায়, সে জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ