মতামত

একজন সৎ, কর্মঠ ও নিরহংকারী মনের মানুষ ময়মনসিংহ জেলা'র এসপি

মাহমুদুল্লাহ রিয়াদ নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ০৩ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন
news image
ময়মনসিংহের এসপি কাজী আখতার উল আলম সফলতার প্রায় এক বছর, শতভাগ সৎ অন্তপ্রাণ, অক্লান্ত পরিশ্রমী ও দুঃসাহসিক খ্যাত এই পুলিশ কর্মকর্তা এ যাবৎকালের সর্বাধিক জনপ্রিয় পুলিশ সুপার হিসেবেও সর্বজন স্বীকৃত তিনি। সময়ের আলোচিত ও আতঙ্কিত জনপথ ময়মনসিংহে যোগদান করেই ঘুষ, দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে তিনি।

★ময়মনসিংহে অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, জেলায় অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের জেলাবসীর কাছে প্রশংসীত তিনি।

★ময়মনসিংহের জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম : তিনি একজন দক্ষ, দুরদর্শী, সাহসী, কর্মঠ এবং পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত।

★তিনি ময়মনসিংহ জেলার পুলিশ সুপার হিসেবে সততা ও ন্যায়নিষ্ঠার সাথে কাজ করার জন্যও পরিচিত পেয়েছেন।

ময়মনসিংহে পুলিশ নিয়ে অনেকের বিরূপ ধারণা থাকলেও জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম সে ধারণা সম্পূর্ণ বদলে দিয়েছেন। জেলার এই একজন ব্যতিক্রমধর্মী পুলিশ অফিসার। প্রতিনিয়ত তিনি সহকর্মী ও সাধারণ জনগণের আদর্শগত ভিন্নতা মেনে নিয়ে পরস্পরের সঙ্গে কাজ করে যাচ্ছেন। “পুলিশ জনগণের বন্ধু” তিনি এই বাক্যটির উৎকৃষ্ট নিদর্শন। তিনি অন্যতম একজন আদর্শ পুলিশ অফিসার যিনি তার দায়িত্ব গ্রহণের পর থেকে আধুনিকতা, প্রযুক্তি ও সততা দিয়ে অপরাধ দমন করার চেষ্টা করেন।

“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই স্লোগানকে  বাস্তবে রুপ দিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার। তিনি জেলার  উপজেলাগুলিতে মানুষের চোখে একজন সৎ, আদর্শবান, ন্যায়নিষ্ঠ ও গরিবের বন্ধুসুলভ পুলিশ অফিসার। অধিকাংশ মানুষই তাকে গরিবের বন্ধু হিসাবে জানেন।

তিনি তাঁর সততা, ন্যায়নিষ্ঠা ও তার বিচক্ষণ বুদ্ধিমত্তা দিয়ে তার দায়িত্বরত এলাকা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দখল বাজদের হাত থেকে মুক্ত করেছেন। তার চোখে ধনী-গরিব, রিক্সাচালক হতে সব শ্রেণিপেশার মানুষ সমান। তিনি শুধু একজন পুলিশ কর্মকর্তাই নন পাশাপাশি অনেক সামাজিক কর্মকান্ডে তিনি অবদান রেখেছেন।

কোতোয়ালি থানার দায়িত্বরত এসআই মতিউর রহমান বলেন, স্যার একজন সৎ ও অন্যায়ের কাছে আপোষহীন পুলিশ অফিসার। স্যারের অক্লান্ত পরিশ্রমে আজ ময়মনসিংহ এলাকা মাদক, চাদাঁবাজ, দখলবাজ, ইভটিজার, জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাস মুক্ত। তিনি আরও  বলেন, স্যারের মতো একজন সৎ, ন্যায়নিষ্ঠা এবং অন্যায়ের বিরুদ্ধে বজ্রকন্ঠী আওয়াজ তোলা পুলিশ অফিসার পেয়ে আমরা সত্যিই ধন্য।

জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, বর্তমান সরকার গণমানুষের সরকার তিনি আমাদের পাঠিয়েছেন মানুষের মুখেহাসি ফোটাতে, মানুষের সাথে মিলেমিশে তাদের সুখ দুঃখভাগাভাগি করে নিতে। আমরা মানুষের অতন্ত্র প্রহরী আমাদের কাজ হচ্ছে দেশকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাদাঁবাজ, ইভটিজার মুক্ত করে মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনা।

আমার কাছে ধনী-গরিব, রিক্সাচালকসহ সব শ্রেণিপেশার মানুষ সমান। একজন নির্যাতিত মানুষের শেষ আশ্রয়স্থল হলো পুলিশ। আর আমরা যদি তাদের আশ্রয় এবং তাদের সমস্যা নিরসন না করি তাহলে কে করবে। “পুলিশই জনতার এবং জনতাই পুলিশ” আমি এই স্লোগানকে সামনে রেখে এবং সাধারণ মানুষের দোয়া ও ভালবাসা নিয়ে স্বপ্নের   ময়মনসিংহকে মাদক, জঙ্গি, সন্ত্রাস মুক্ত করতে এগিয়ে যাব।

তিনি আরো বলেন, আমরা অতন্ত্র প্রহরী হিসাবে রাত জেগে থাকি শুধু জনগণ শান্তিতে ঘুমাবে বলে, আমাদের ঈদের ছুটিও নেই শুধু জনগণ যাতে তাদের এই ঈদকে সুন্দর, সুশৃঙ্খল এবং শান্তিতে কাটাতে পারে। কত পুলিশ অফিসার প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন দেশকে জঙ্গি, সন্ত্রাস মুক্ত করতে।

আমি একটি কথা বলবো জনগণের উদ্দেশ্যে-আপনারা পুলিশ কে নিজের বন্ধু ভাবুন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশজনগণের শুধু বন্ধুই নয়, সেবকও। পুলিশ সব সময়ই জনগণের বন্ধুহিসেবে জনগণের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। জনগণের আন্তরিক সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে ব্যাপক জনগোষ্ঠীর সেবা দেয়া সম্ভব নয়। পুলিশ সুপার কাজী আখতার উল আলম সততা ও ন্যায়নিষ্ঠায় সমগ্র ময়মনসিংহবাসী গর্ববোধ করেন।

ময়মনসিংহের বাসিন্দা আরিফুর রহমান বলেন, বর্তমান এসপি স্যারের মতো একজন অফিসার সত্যিই ভাগ্যের ব্যাপার। তারমতো দক্ষ, সৎ ও কর্তব্যপরায়ন পুলিশ অফিসার বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য গর্ব। প্রতিটি অপরাধ দমনে কাজী আখতার উল আলমের মতো পুলিশ অফিসারের সান্নিধ্য পেলে অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ অনেক এগিয়ে যেতে সক্ষম হবে বলেও তিনি মত প্রকাশ করেন।

সর্বশেষ