সারাদেশ
“মানবাধিকার আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলা মানবাধিকার কমিশনের উদ্যোগে ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ৭৭তম মানবাধিকার দিবস।
১০ই ডিসেম্বর বুধবার সকাল থেকেই মানবাধিকার কর্মীরা ফুলপুর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালি বের করেন। র্যালি শেষে উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা মানবাধিকার কমিশনের সভাপতি, সাবেক সেনা কর্মকর্তা জনাব মোশাররফ হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এসিল্যান্ড তাসনীম জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর থানার সেকেন্ড অফিসার মোঃ সানাউল হক, এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন ময়মনসিংহ উত্তর জেলা শাখার সম্মানিত সিনিয়র সহ-সভাপতি জনাব কাজী তাজুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন মানবাধিকার কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কৃষক দলের সভাপতি জনাব শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ময়মনসিংহ উত্তর জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন।
আলোচনা সভা শেষে মানবিক উদ্যোগ হিসেবে উপজেলা হল প্রাঙ্গণে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। মানবাধিকার রক্ষায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে।
সর্বশেষ