সারাদেশ

‘কৃষি কথা ও কৃষক সমাবেশ’ উন্নত কৃষি ও কৃষকের অধিকার নিয়ে ব্যাপক আলোচনা

রানা খান, স্টাফ রিপোর্টার নেত্রকোনা। ২৯ নভেম্বর ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
news image

নেত্রকোনার কলমাকান্দায় কৃষকদের জীবনমান উন্নয়ন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষি খাতে বৈপ্লবিক রূপান্তর নিয়ে ব্যতিক্রমধর্মী আয়োজন ‘কৃষি কথা ও কৃষক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার (২৯ নভেম্বর) বিকাল ২টায় উপজেলার নাজিরপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এ সমাবেশের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নেত্রকোনা-১ (দুর্গাপুর–কলমাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। আয়োজন করে কলমাকান্দা উপজেলা বিএনপি।

সমাবেশ শুরুর আগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়েরের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি এজমল হোসেন পাইলট ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যাপক ওয়াজেদ আলী খান চাষী।

মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে কৃষির বর্তমান অবস্থা, উৎপাদন খরচ, বাজারব্যবস্থা ও কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি কৃষকদের স্বার্থে একটি আধুনিক, বিজ্ঞানসম্মত ও স্বচ্ছ কৃষি ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সমাবেশে আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কৃষিবিদ ড. মো. শফিউল্লাহ মজুমদার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কৃষিবিদ ড. আহমেদ খায়রুল হাসান, অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. কামাল উদ্দিন ফিরোজ, আব্দুস ছালাম কেরণ, নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আপ্তাব উদ্দীন চৌধুরী, দূর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবু চান চেয়ারম্যান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারেজ গনি তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কৃষি, কৃষকের অধিকার, উন্নত প্রযুক্তির ব্যবহার ও কৃষি অর্থনীতির সম্ভাবনা নিয়ে বিস্তৃত আলোচনা হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে সমাবেশটি ব্যাপক সাড়া ফেলেছে।

সর্বশেষ