মতামত

ক্ষমতায় গেলে সাংবাদিকদের অধিকার নিশ্চিত করা হবে- অধ্যাপক ডা. আনোয়ারুল হক

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
news image

নেত্রকোনা জেলা বিএনপি’র সভাপতি ও নেত্রকোনা-২ (সদর- বারহাট্টা) সংসদীয় আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক বারহাট্টা প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন ।


আজ (১১ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকাল ৩টায় বারহাট্টা প্রেসক্লাব মিলনায়তনে বারহাট্টা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। মতবিনিময় সভা শুরুর প্রথমে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া পাঠ করা হয়।

মতবিনিময় সভায় তিনি বলেন, আমি চেষ্টা করেছি নেত্রকোনা-২ আসন সহ সারা নেত্রকোনা জেলার নেতাকর্মীদের পাশে থাকার জন্য। আমি ফ্যাসিস্ট বিরোধী সকল রাজনৈতিক কার্যক্রমে সরাসরি অংশ নিয়েছি। আমি নেতাকর্মীদের জেলে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি। আমাকে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসন থেকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে। মানুষ মাত্রই ভুল হয়, মানুষ ভুলের উর্ধ্বে নয়। আমি নিজের ভুল ত্রুটির বাহিরে নই। সকল ভুল ত্রুটি ক্ষমা করে আমাকে মূল্যায়ন করবেন। আমি সবার পাশে থাকার চেষ্টা করব। আজ (১১ ডিসেম্বর) বৃহস্পতিবার বারহাট্টা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করার সময় তিনি এসব কথা বলেন।


তিনি আরো বলেন, আমি মেডিক্যাল কলেজে পড়ার সময়ই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলাম। পরবর্তীতে সরকারি চাকরিতে যোগদান করি। তবে ২০০৮ সালে ফ্যাসিস্ট সরকার গঠন করার মাত্র ৩ দিন পরে আমাকে অজপাড়া গাঁয়ে বদলি করা হয়। সেসময়ে আমার মেডিক্যাল অফিসারদের সিভিল সার্জন করা হয়েছে। কিন্তু আমাকে চরম অবহেলা করা হয়। তাই আমি সরকারি চাকরিটা আর করিনি। পরে ২০১৪ সাল থেকে জেলা বিএনপির রাজনীতির সাথে জড়িত হই। আমি নেত্রকোনা জেলার মানুষের পাশে ছিলাম, আছি এবং পরেও থাকব। এসময় তিনি ফ্যাসিস্ট আমলে সাংবাদিকদের নানান হয়রানি মূলক আইনের বিষয় তুলে ধরেণ। নেত্রকোনা জেলাার সকাল সাংবাদিকদেরা ব্যক্তি স্বাধীনতায় যেকোন নিউজ করাতে পারবে বলোও আশ্বাস দেন।


মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্কাস আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আরিফুল্লাহ সোহেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী, বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ বাবুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুকসহ বারহাট্টা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা সহ প্রমুখ।


সর্বশেষ