নেত্রকোনা

মোহনগঞ্জে ১২টি প্রথম পুরস্কার জিতে চমক দেখালো এক বিদ্যালয়

সুমন মাহমুদ শেখ | মোহনগঞ্জ প্রতিনিধি ২০ মে ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
news image

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত ইউনিয়নভিত্তিক ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ ও কাবিং প্রতিযোগিতায় চমক দেখিয়েছে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পশ্চিম সহিলদেও সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে বিদ্যালয়টির ১২ জন শিক্ষার্থী প্রথম স্থান অর্জন করেছে।

বুধবার (২০ মে) মোহনগঞ্জ উপজেলার ৫নং সমাজ সহিলদেও ইউনিয়নের সহিলদেও খান বাহাদুর কবির উদ্দীন খান উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সহিলদেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এ প্রতিযোগিতায় ইউনিয়নের ১৪টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্নিগ্ধা চক্রবর্তীর সভাপতিত্বে এবং সহিলদেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হালিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং সমাজ সহিলদেও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ফখরুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মৌলা, ৫নং সমাজ সহিলদেও ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, মোহনগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শাহজাহান আলম খান বিপ্লব এবং সাধারণ সম্পাদক আ.ফ.ম আল মামুন।

এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে মেধা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় পশ্চিম সহিলদেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসাধারণ সাফল্য উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। বিদ্যালয়টির ১২ জন শিক্ষার্থী বিভিন্ন বিভাগে প্রথম স্থান অর্জন করায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের আমেজ বিরাজ করে।

সর্বশেষ