সারাদেশ

মোহনগঞ্জে হাওরে ধানক্ষেতে মিলল অজ্ঞাত ব্যাক্তির পঁচা লাশ

তানিম খান, মোহনগঞ্জ, নেত্রকোনা। ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
news image

নেত্রকোনার মোহনগঞ্জের ধলি হাওরে ধান ক্ষেত থেকে এক অজ্ঞাত ব্যক্তির পঁচা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

আজ সোমবার উপজেলার গাগলাজুর ইউনিয়নের বরান্তর এলাকার ধলি'র হাওরে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানাগেছে, গাগলাজুর ইউনিয়নের বারান্তর গ্রামের উত্তর পাশে ধলি'র হাওরে স্থানীয় লোকজন কাজ করতে গেলে ধান ক্ষেতের মধ্যে মরদেহটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্ধার দিকে পঁচা মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য আশরাফ চৌধুরী জানান, ধান কাটার কাজে নিয়োজিত শ্রমিকরা ধলির হাওরে কাজ করতে গিয়ে সুইসগেইট সংলগ্ন ধানক্ষেতে একটি পঁচাগলা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখতে পান। বিষয়টি সঙ্গে সঙ্গে তাকে অবহিত করা হলে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে এটি অজ্ঞাতনামা ব্যক্তির লাশ হিসেবে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাফিজুর রহমান হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার বরান্তর হাওর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির পঁচা লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

সর্বশেষ