সারাদেশ

'মৃত্যুর সংবাদ' নির্দিষ্ট সময়ে নির্ধারণ করে মাইকিং করা উচিত

লেখক : জাহিদ বিন মোস্তফা ২০ নভেম্বর ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
news image

মৃত্যুর সংবাদ মাইকে ঘোষণা দেয়ার সময় আমরা অনেকেই বলে থাকি বাদ যোহর, বাদ আসর, বাদ মাগরিব, বাদ এশা। এতে করে নির্দিষ্ট সময় নির্ধারণ খুবই কম হয়। যেখানে অনেক মানুষের উপস্থিতি হওয়ার সম্ভাবনা থাকে সেখানে নির্দিষ্ট সময়ের এলান দেয়া উচিত। অনেকেই বলে থাকবেন বাদ যোহর এভাবে বললে কি নিদিষ্ট সয়ম বুঝায় না? আমি বলব; সময় বুঝায় কিন্তু নির্দিষ্ট সময় বুঝায় না। বিষয়টা যদি কিয়াস করে বুঝুন তাহলে সহজ। 

আমরা জানি ওয়াক্ত মত নামাজ পড়া মুমিনের জন্য ফরজ। আর নামাজের ওয়াক্ত পাঁচ সাত মিনিট নয়। এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত থাকে। ওয়াক্তের ভেতরে নামাজ পড়লেই নামাজ আদা হবে। কিছু নামাজ আছে ওয়াক্তের শুরুতে পড়া উত্তম। যেমন মাগরিবের নামাজ আবার কিছু নামাজ আছে দেরি করে উত্তম। যেমন এশারের নামাজ। 

স্থান কাল মানুষের অবস্থা বুঝে কিছু কিছু স্থানে মসজিদের  নামাজের সময়সূচিতে দশ পনেরো অথবা এর চেয়ে বেশি মিনিটের তারতম্যতা রয়েছে। 

যেমন কোথাও এশারের নামাজ ৭:৩০ আবার কোথাও ৪:০০ আবার কোথাও ৪:৩০ মিনিট। সাধারণ সব জায়গায় একসাথে নামাজ শেষ হবে না। এখন যদি জানাযার এলান হয় বাদ এশা তখন কি সবাই জানাযা পাবে? না পাওয়াই স্বাভাবিক। তাছাড়া বিশেষ কোন ব্যাক্তি ছাড়া ১০ মিনিটও মানুষ অপেক্ষা করতে চাইবে না। 

অনেকেই জানাযার শেষে এসে আফসোস করবে। এজন্যই বলছি মৃত্যু সংবাদে নির্দিষ্ট সময় বলে দিন যাতে সকলেই নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে পারে। যদি এভাবে সংবাদ হয় যে, রাত ৪:৩০ মিনিটে জানাযা অনুষ্ঠিত হবে। অথবা যোহর ২: ৩০ মিনটে। তাহলে সময়টা নির্দিষ্ট হয়। আল্লাহ সবাইকে বুঝার তাওফিক দান করুন। আমিন

সর্বশেষ