ময়মনসিংহ

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সভাপতি পদে আরিফ রব্বানী

মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ০৪ মে ২০২৬, ০২:১১ অপরাহ্ন
news image

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের প্রথম সম্মানিত সদস্য (সহ-সভাপতি পদমর্যাদা) হিসেবে নির্বাচিত হয়েছেন কোতোয়ালী থানা ছাত্রদলের সভাপতি মোঃ আরিফ রব্বানী।

দলীয় সূত্রে জানা যায়, আরিফ রব্বানী পূর্বে ময়মনসিংহ কোতোয়ালী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে সংগঠনের রাজপথের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ, ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে তিনি নিজেকে একজন পরীক্ষিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

রাজনৈতিক প্রতিকূলতা সত্ত্বেও তিনি সবসময় মাঠ পর্যায়ে সক্রিয় থেকে সাহসী ভূমিকা পালন করেছেন বলে নেতাকর্মীরা জানান। তার এই ধারাবাহিক অবদান ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবেই তাকে জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব পেয়ে আরিফ রব্বানী আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সংগঠনের প্রতি তার অঙ্গীকার আগের মতোই অব্যাহত থাকবে। তিনি দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ