সারাদেশ

নান্দাইলে মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্টদের দুই ঘন্টা কর্মবিরতি

মিন্টু মিয়া, নান্দাইল, ময়মনসিংহ। ৩০ নভেম্বর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
news image

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্টরা। রবিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কর্মবিরতি পালন করে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়। 

এদিন কর্মবিরতি চলাকালে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের সামনে অবস্থান নিয়ে নিজেদের দাবি তুলে ধরেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

কর্মবিরতি তে বক্তব্য রাখেন- নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেনলোজিস্ট মো. আল আমিন, মেডিকেল টেনলোজিস্ট (রেডিওলজি এন্ড ইমোজিং) মো? জুলফিকার আলী হায়দার, ফার্মাসিস্ট মো. আতিকুর রহমান সহ প্রমুখ। 

বক্তারা অভিযোগ করেন বলেন, করোনা, ডেঙ্গুসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও ন্যায্য গ্রেড থেকে তারা বঞ্চিত। অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলেও টেকনোলজিস্টদের ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে সামনে কঠোর আন্দোলন যাবার হুঁশিয়ারি দেন তারা। তারা জানান, দাবি না মানা হলে ৩ নভেম্বর অর্ধ-দিবস কর্মবিরতি ও ৪ নভেম্বর পূর্ণ-কর্মদিবস কর্মসূচি পালন করা হবে।

সর্বশেষ