নেত্রকোনা
নেত্রকোনার আটপাড়ায় স্থানীয় দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের সকলকে স্থানীয় হাসপাতালগুলোতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৪ ডিসেম্বর) সকালে আটপাড়া উপজেলার সুখারি ইউনিয়নের করাদ্দুব গ্রামে বিএনপি নেতা ইকবাল হোসেনের গ্রুপ ও কাছু মিয়া গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
আটপাড়া উপজেলার সুখারি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও স্থানীয় কাছু মিয়া গ্রুপের মধ্যে পূর্ববিরোধের জেরে গ্রামের ধানক্ষেতে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে দুই গ্রুপের কমপক্ষে ২০ জন আহত হন। খবর পেয়ে আটপাড়া থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
আটপাড়া থানার ওসি মো. জুবায়দুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন, “পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর পূর্ব সূত্রের জেরে একই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছিল।
সর্বশেষ