রাজনীতি

নেত্রকোনা সদরে লক্ষীগঞ্জ ইউনিয়নে বিএনপির স্থায়ী কমিটি ঘোষণা

রানা খান, স্টাফ রিপোর্টার নেত্রকোনা। ১৪ নভেম্বর ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন
news image

নেত্রকোনা সদর উপজেলার ৬ নং লক্ষীগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কান্দাপাড়া গ্রামের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও ঘোষণার মাধ্যমে নতুন এই স্থায়ী কমিটি গঠন করা হয়।

বিএনপি’র সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাধারণ মানুষের দ্বারে দলীয় বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ কমিটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন নেতারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি এবং নেত্রকোণা-২ (সদর–বারহাট্টা) আসনের মনোনীত প্রার্থী ডক্টর আনোয়ারুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, লক্ষীগঞ্জ ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এস. এম. শফিকুল কাদের সুজা, জেলা বিএনপির সদস্য উজ্জ্বল, ৬ নং লক্ষীগঞ্জ ইউনিয়নের বিএনপির সভাপতি এস এম রফিকুল ইসলাম বাবুল, এবং আব্দুস সালাম সাহেব সহ আরো  স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ—উকিল, শফিকুল, শামীম, উমেদ আলী সরকারসহ  অনেকে।

এছাড়াও ৬ নং লক্ষীগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ছাত্রদলের নবঘোষিত কমিটির নেতৃবৃন্দ—

সভাপতি আলমগীর খান, সাধারণ সম্পাদক রাকিব, সহ-সাধারণ সম্পাদক সুমন, রনি, রকি, জয়—অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দ নবগঠিত কমিটির নেতাদের দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভার শেষে দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সর্বশেষ