সারাদেশ

নেত্রকোনায় ‘আইসিটি ট্রেনিং বাংলা’-এর শুভ উদ্বোধন

রানা খান, স্টাফ রিপোর্টার নেত্রকোনা। ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন
news image

বেকার যুবক-যুবতীদের প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধি ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে নেত্রকোনায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘আইসিটি ট্রেনিং বাংলা’। সোমবার (১ ডিসেম্বর ২০২৫) বিকেলে জেলা শহরের হাসপাতাল রোডের বলাইনগুয়া এলাকায় নব প্রতিষ্ঠিত এই আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আইটি কনসালটেন্ট মোঃ আয়াতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ হিমেল মিয়া। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা ও পৌরসভার মেয়র নমিনি আব্দুল্লাহ আল মামুন খান রনি।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ৯ নং ওয়ার্ডের সমাজসেবক, কবি ও সাংবাদিক সৈয়দ সময়, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি এ বি চৌধুরী নাদিম, এনসিপি নেতা ফাহিম খান পাঠান।


প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন আইটি উদ্যোক্তা ও প্রশিক্ষক ইঞ্জিনিয়ার জাকারিয়া রহমান, ইঞ্জিনিয়ার মোস্তাফা জামান ইফাত, অপূর্ব মজুমদারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে তথ্যপ্রযুক্তি জ্ঞান অর্জন অপরিহার্য। দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করে তুলতে হবে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

অনুষ্ঠানে এলাকাবাসী, সুধী সমাজ ও প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন। আইসিটি ট্রেনিং বাংলা ভবিষ্যতেও যুগোপযোগী আইটি শিক্ষা ও পরামর্শ দিয়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে।

সর্বশেষ