সারাদেশ

নেত্রকোনায় ভাষা সৈনিক শামছুল কিবরিয়া স্মরণে শিক্ষার্থী পেল মেধাবৃত্তি

রানা খান, স্টাফ রিপোর্টার নেত্রকোনা। ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
news image

নেত্রকোনায় ২৯০ জন শিক্ষার্থীর মাঝে ভাষা সৈনিক শামছুল কিবরিয়া চৌধুরী মেধাবৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে শহরের মোক্তারপাড়া এলাকায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

ভাষা সৈনিক শামছুল কিবরিয়া চৌধুরী ফ্রিডম ফোরাম, নেত্রকোনা-এর ব্যবস্থাপনায় এবং দি ক্যাডেট কোচিং সেন্টার, নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে এই মেধাবৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভাষা সৈনিক শামছুল কিবরিয়া চৌধুরী ফ্রিডম ফোরাম, নেত্রকোনা-এর ব্যবস্থাপনায় এবং দি ক্যাডেট কোচিং সেন্টার, নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে এই মেধাবৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অধ্যাপক ননী গোপাল সরকারের সভাপতিত্বে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাতিমা নাওয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভাষা সৈনিক শামছুল কিবরিয়া চৌধুরী ফ্রিডম ফোরাম, নেত্রকোনা-এর প্রতিষ্ঠাতা ম. কিবরিয়া চৌধুরী হেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক অলি উল্লাহ, আব্বাসিয়া স্কুলের প্রধান শিক্ষক মো. মুরশাইন, হাবিবুর রহমান মাস্টার, প্রতিষ্ঠানের পরিচালক শফিকুল ইসলাম রিপন, আরিফুল ইসলাম, হাবিবুর রহমান, সাংবাদিক কামাল হোসাইন, সাংবাদিক লাভলু পাল চৌধুরী, সাংবাদিক হাফিজ উল্লাহ চৌধুরী আলিম, কবি ও সাংবাদিক সৈয়দ সময়, সাংবাদিক এ বি চৌধুরী নাদিম এবং জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরীসহ অনেকে।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ক্যাডেটদের মতো শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করে শিক্ষার্থীদের সুশিক্ষিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। পরিবার ও দেশের কল্যাণে নিজেকে নিবেদিত রাখার আহ্বান জানান তাঁরা। বক্তারা আরও বলেন, ভাষা সৈনিক শামছুল কিবরিয়া চৌধুরী ফ্রিডম ফোরাম দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, বিশেষ করে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান একটি প্রশংসনীয় উদ্যোগ।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ম. কিবরিয়া চৌধুরী হেলিম ২৯০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ভাষা সৈনিক শামছুল কিবরিয়া চৌধুরী মেধাবৃত্তি পুরস্কার তুলে দেন।

সর্বশেষ