জোকস
নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) নান্দাইল পৌর শাখার ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আঃ সামাদ সিয়াম সরকার, সাধারণ সম্পাদক হিসেবে জহিরুল ইসলাম জহির এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মুবাশশির হাসান।
ময়মনসিংহ জেলা নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)-এর সভাপতি এস কে আবু রায়হান আল আমিন ও সাধারণ সম্পাদক খন্দকার তালহা জুবায়ের রুমন এ কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আকাশ, সহ-সভাপতি ফয়সাল আল হাসান ও মো. রাকিবুল ইসলাম। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইরফান আহমেদ ইকরাম, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সাদ্দাম, পারভেজ ইসলাম ভুঁইয়া জয় ও ইয়াশ রাফি।
সহ-সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম ইয়ামিন, মাহাদী হাসান মিম্মান, মো. রিপন মিয়া ও সানিয়াদ আহমেদ তুহিন। দপ্তর সম্পাদক মাহদী হাসান নাজমুল, সহ-দপ্তর সম্পাদক মামুন মিয়া। শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান মামুন। অর্থ বিষয়ক সম্পাদক তানভীর হাসান, সহ-অর্থ সম্পাদক সুমাইয়া আক্তার লাবনী।
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. ইমরান হাসান ইউসুফ, সহ-প্রচার সম্পাদক আবিদুর রহমান সায়িম। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মে আম্মারাহ নওরিন, সহ-স্বাস্থ্য সম্পাদক শাকিল আহাম্মেদ। পরিবহন ও অবকাঠামো বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান শিহাব। গণমাধ্যম বিষয়ক সম্পাদক মাহমুদুল হক সাগর।
এছাড়া সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম স্বাধীন, সমাজসেবা বিষয়ক সম্পাদক আরজুন জান্নাত মাইদা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুকতুল হোসেন, আইন বিষয়ক সম্পাদক সিনথিয়া আক্তার। মহিলা বিষয়ক সম্পাদক উম্মে আবিহা নোহা এবং সহ-মহিলা বিষয়ক সম্পাদক প্রীতি আক্তার।
নবগঠিত কমিটির সভাপতি আঃ সামাদ সিয়াম সরকার বলেন, এই কমিটির মাধ্যমে নান্দাইল পৌরসভায় সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, দুর্ঘটনা প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার এবং দায়িত্বশীল যাতায়াত ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে নান্দাইল পৌরসভাকে একটি আদর্শ ও নিরাপদ যাতায়াত ব্যবস্থার মডেলে পরিণত করা যাবে।”
সর্বশেষ