সারাদেশ

নির্বাচনে জয়ী হলে দেশে জুয়া ও মাদকমুক্ত করার অঙ্গীকার লুৎফুজ্জামান বাবরের

সুমন মাহমুদ শেখ, মোহনগঞ্জ প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
news image

নেত্রকোনা–৪ আসনের নির্বাচনী এলাকার মোহনগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, অতীতে কে কি করেছে তা নিয়ে সমালোচনা করার মতো আমাদের এখন সময় নেই। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এখন আমাদেরকে কাজ করে যেতে হবে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ৭নং গাগলাজুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে করাচাপুর বাজার সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

যুবকদের কর্মসংস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, “দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে সবার আগে বেকারত্ব দূর করতে হবে। দেশের শিক্ষিত বেকার যুবকদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আর এর জন্য যুবকদেরকে সরকারিভাবে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলতে হবে। তবেই তাদের জন্য দেশে ও বিদেশে নানা কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব হবে। আর আমরা তাই করার চেষ্টা করব।”

গাগলাজুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আঙ্গুর মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.বাদল মির্জার সঞ্চালনায় অনুষ্ঠিত এ নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ সিরাজ উদ্দিন তালুকদার, উপজেলা জমিয়তে উলামায়ের নেতৃবৃন্দসহ আরও অনেকেই।

পরিশেষে পথসভায় উপস্থিত হাজারো নারী-পুরুষের কাছে দোয়া ও ধানের শীষে ভোট চেয়ে লুৎফুজ্জামান বাবর বলেন- “এবারের নির্বাচনে যদি আপনারা আমাকে বিজয়ী করেন, আর আল্লাহর রহমতে  বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তবে আমার এ আসনের মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরী;  এ তিনটি উপজেলা থেকে মাদক ও জুয়া নির্মূল করতে যা করার দরকার তাই করা হবে বলেও তিনি অঙ্গীকার করেন।

এর আগে তিনি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় বক্তৃতা করেন আসছেন। 

সর্বশেষ