জোকস

অপরাধ দমনে সফল অভিযান, জেলার শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি পেলো: আশরাফুজ্জামান

রানা খান, স্টাফ রিপোর্টার নেত্রকোনা ১০ নভেম্বর ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন
news image

নেত্রকোনা জেলার আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখার জন্য বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন।

আজ সোমবার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম) তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক পুরস্কার তুলে দেন।

ওসি আশরাফুজ্জামান আটপাড়া থানার দায়িত্ব গ্রহণের পর থেকে এলাকায় চুরি, ডাকাতি, মাদক ব্যবসা, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সফল ভূমিকা পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও জনসাধারণের জন্য নিরাপদ পরিবেশ বজায় রয়েছে।

উক্ত সভায় ওসি (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী জেলার শ্রেষ্ঠ ইনস্পেক্টর (তদন্ত) এবং এসআই আল মামুন জেলার শ্রেষ্ঠ বিট অফিসার নির্বাচিত হন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রেজওয়ান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্মাননা প্রাপ্ত ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, এই পুরস্কার শুধু আমার একার নয়, এটি আটপাড়া থানার সকল সদস্যের কঠোর পরিশ্রম এবং এলাকার সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতার ফল। আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের এই যৌথ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি সকলের প্রতি শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে সহযোগিতার আহ্বান জানান।

সর্বশেষ