ময়মনসিংহ

পরানগঞ্জে ধানের শীষের পক্ষে ১নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী বিশাল গণমিছিল

মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ০২ নভেম্বর ২০২৫, ০১:০৯ অপরাহ্ন
news image
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ময়মনসিংহ সদর উপজেলা চরের ১নং ওয়ার্ডে বিএনপির এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। 
ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনের তত্বাবধানে আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতে ৩১দফা কর্মসূচী প্রচারনা ও নির্বাচনী বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।

গণমিছিলটি হিরণপলাশিয়া কাদিরের মোড় থেকে ফলিয়ামারি প্রাইমারী স্কুলের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপজেলার ৪নং পরানগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে অগনিত নেতাকর্মী ও সাধারণ জনগণ বাদ্যযন্ত্র সহকারে খন্ড খন্ড মিছিল নিয়ে নির্বাচনী বিশাল মিছিলে অংশ গ্রহন করেন। 

উক্ত মিছিলে ৪নং পরানগঞ্জ ইউনিয়নের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক রাশেদ মিয়া, ১নং ওয়ার্ডের সভাপতি আব্দুল জলিল ফকির, আলী হোসেন সরকার (পারুল) ওয়ার্ড বিএনপি সহ যুবদল, ছাত্রদল ও তার অঙ্গ সহযোগি সংগঠনের সাবেক সভাপতি-সম্পাদকবৃন্দ নেতৃত্ব উপস্থিত ছিলেন। 

গণমিছিল শেষে ফলিয়ামরি প্রাইমারি স্কুলের প্রাঙ্গনে এক বিশাল সমাবেশে দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সর্বশেষ