রাজনীতি

রাজনীতির মাঠে ডাঃ আনোয়ারুল হক: নেত্রকোনা-২ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর-বারহাট্টা) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিএনপির মনোনীত প্রার্থী নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।


গতকাল রববার (২১ ডিসেম্বর) রবিবার দুপুরে দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ফরম উত্তোলন করা হয়।

নেত্রকোনা সদর উপজেলার জেলা বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান খান, সাধারণ সম্পাদক মোঃ তাজ উদ্দিন ফারাস সেন্টু, বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোঃ মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ আশিক আহমেদ কমল, নেত্রকোনা পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কামরুল হক এর নেতৃত্বে দলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমানের কার্যালয় থেকে মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেন।

সর্বশেষ