সারাদেশ
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নবাগত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সদ্য যোগদানকৃত মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুনের কার্যালয়ে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওসি’র আমন্ত্রণে মোহনগঞ্জের সর্বপ্রাচীন সাংবাদিক সংগঠন মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক এম. এস. দোহা’র নেতৃত্বে নবীন ও প্রবীণ সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করেন।
পরিচিতি পর্ব শেষে সাংবাদিকরা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ ও অপরাধ দমন কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। এ সময় ওসি মো. হাফিজুল ইসলাম হারুন সাংবাদিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, মোহনগঞ্জ উপজেলায় মাদকসহ সব ধরনের অপরাধ নির্মূলে পুলিশ আন্তরিকভাবে কাজ করবে। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এ সময় সাংবাদিকরা প্রশাসনকে যথাযথ সহযোগিতা প্রদানের আশ্বাস দেন এবং অপরাধমুক্ত, শান্তিপূর্ণ মোহনগঞ্জ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম. এস. দোহার নেতৃত্বে উপস্থিত ছিলেন
সহ-সভাপতি ইন্দ্রজিৎ সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মানিক তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আরিফ জুয়েল, কোষাধ্যক্ষ মেহেদী ইকবাল দোলন, দপ্তর সম্পাদক মো. আজহারুল ইসলাম, সাহিত্য সম্পাদক আরিফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ও সাবেক সভাপতি মো. আবুল কাসেম আজাদ, সাবেক সভাপতি হাজী মো. রফিকুল ইসলাম রকিব।
এ ছাড়া সম্মানিত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন— শ্যামল চৌধুরী, মো. মিজানুর রহমান নন্দন, আব্দুর রব খান ঠাকুর, বিপ্লব রায় মনা, মো. হাসান খান, রিংকু রায়, মো. রফিকুল ইসলাম ও সুমন মাহমুদ শেখসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সভা শেষে চা-চক্র ও হালকা জলখাবারের মাধ্যমে আপ্যায়নের আয়োজন করা হয়। পরিশেষে ওসি মো. হাফিজুল ইসলাম হারুন উপস্থিত সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
সর্বশেষ